৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাককানইবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ উদ্যোগে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৯
জাককানইবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ উদ্যোগে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন Financial Inclusion: Engaging and Inspiring Youth in Banking। এই আয়োজন তরুণদের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনী নেতৃত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেছে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন— জনাব জিয়াউর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস)। মিস শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন।মি. এম. এম. মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন। মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং।

তারা বক্তৃতায় তরুণ প্রজন্মের ব্যাংকিং খাতে উদ্ভাবনী অবদান, ক্যারিয়ার গড়ার কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা এ সেশনের মাধ্যমে প্রাইম ব্যাংকের বিভিন্ন অগ্রগামী উদ্যোগ ও ব্যাংকিং সেক্টরের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, এই আয়োজন তরুণদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি।

এই যৌথ উদ্যোগ কেবল একটি ওরিয়েন্টেশন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য ব্যাংকিং ও পেশাগত উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাককানইবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ উদ্যোগে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

সময়: ০২:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
জাককানইবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ উদ্যোগে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিতজাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-র যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন Financial Inclusion: Engaging and Inspiring Youth in Banking। এই আয়োজন তরুণদের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনী নেতৃত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেছে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন— জনাব জিয়াউর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস)। মিস শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন।মি. এম. এম. মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন। মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং। তারা বক্তৃতায় তরুণ প্রজন্মের ব্যাংকিং খাতে উদ্ভাবনী অবদান, ক্যারিয়ার গড়ার কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা এ সেশনের মাধ্যমে প্রাইম ব্যাংকের বিভিন্ন অগ্রগামী উদ্যোগ ও ব্যাংকিং সেক্টরের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, এই আয়োজন তরুণদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। এই যৌথ উদ্যোগ কেবল একটি ওরিয়েন্টেশন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য ব্যাংকিং ও পেশাগত উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.