জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে বীরগঞ্জে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ
- সময়: ১০:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ২৭

লিটন আহম্মেদ
দিনাজপুর জেলা প্রতিনিধি |
দিনাজপুরের বীরগঞ্জে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে ব্যতিক্রমধর্মী গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বীরগঞ্জ পৌর শহরের ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি বীরগঞ্জ চৌরাস্তা মোড়ে গিয়ে এক গণসমাবেশে পরিণত হয়।
মিছিলে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লি, সমাজসেবক, ছাত্র-জনতা ও সাধারণ এলাকাবাসী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠে প্রতিবাদমুখর পরিবেশে।
সমাবেশস্থল ছিল রেললাইনের পাশেই। সেখানে আয়োজক ও স্থানীয়দের উদ্যোগে (সাইটেই) মিষ্টি তৈরি করে তা বিক্ষোভকারীদের মাঝে বিতরণ করা হয়। চুলা বসিয়ে গরম গরম মিষ্টি বানিয়ে সবাইকে পরিবেশন করা হয়। এতে উপস্থিত জনতার মধ্যে এক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন—
> “এই তথাকথিত কমিশন বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা নিরপেক্ষতার মুখোশ পরে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।”
তারা এই কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানান।
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক
স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বলেন—
> “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে প্রয়োজন হলে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”
গণসমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, জাতীয় স্বার্থে মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের প্রতি দায়বদ্ধ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














