৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‌্যালি ও আলোচনা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৫৩
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‌্যালি ও আলোচনা

কুমিল্লা প্রতিনিধি :- কাজী নাফিস আব্দুল্লাহ

 

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২২ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লারর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিআরটি এর সহকারী পরিচালক মো: আবদুল মান্নান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এড. আবদুল কাদের, নিরাপদ চালক চাই এর সভাপতি আজাদ সরকার, প্রশিক্ষিত চালক চাই এর সভাপতি জাহানারা বেগম প্রমুখ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‌্যালি ও আলোচনা

সময়: ০৩:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‌্যালি ও আলোচনাকুমিল্লা প্রতিনিধি :- কাজী নাফিস আব্দুল্লাহ   ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২২ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লারর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিআরটি এর সহকারী পরিচালক মো: আবদুল মান্নান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এড. আবদুল কাদের, নিরাপদ চালক চাই এর সভাপতি আজাদ সরকার, প্রশিক্ষিত চালক চাই এর সভাপতি জাহানারা বেগম প্রমুখ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.