জাতীয় যুব দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
- সময়: ০২:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৪৪

ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সাধারাণ সম্পদের সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে জাতীয় যুব দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে৷সোমবার(৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের সার্কিট হাউজ সংলগ্ন কাটাখালি খালে পরিস্কার পরিছন্নতা অভিযান উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক আব্দুল আজিজ আকন্দ,সহকারী পরিচালক সরোয়ার সুলতান,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল হুদাসহ সিনিয়র প্রশিক্ষক ও প্রশিক্ষকগণ,স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














