জাবির জাহানারা ইমাম হলে নবীনবরণ: উচ্ছ্বাসে মুখরিত ৫৪তম ব্যাচ
- সময়: ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৬

আমির ফয়সাল,জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে ৫৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে হল প্রভোস্ট ও জাহানারা ইমাম হল সংসদের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান নবাগতদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “নতুন একাডেমিক যাত্রার সূচনালগ্নে আমাদের প্রিয় ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আব্দুর রব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মনে উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগায়। এ জন্য হল সংসদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
হল সংসদের সাধারণ সম্পাদক রিজওয়ানা বুশরা বলেন, “হল শুধু থাকার জায়গা নয়, বরং এটি শেখা, বেড়ে ওঠা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধের একটি পরিবার। আমরা মিলে একটি শিক্ষাবান্ধব ও সুন্দর পরিবেশ গড়ে তুলব।”
এছাড়া হল সংসদের সহ-সভাপতি মাহমুদা খাতুন নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমাদের আগমনে আমাদের হল আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আমরা একসাথে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করব।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















