জাবি শিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ’ আগামীকাল
- সময়: ১০:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৪৮

আমির ফয়সাল,জাবি প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫”
আগামীকাল (শনিবার) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসু ভিপি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন পোগ্রাম ২০২৫। উক্ত পোগ্রামে শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যারিয়ার গাইডলাইন নির্দেশনা। একই সাথে তাদের জন্য বিশেষ উপহার থাকবে আমাদের পক্ষ থেকে। আমাদের এই অনুষ্ঠানে সকল নবীন শিক্ষার্থীরা আমন্ত্রিত”
অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন“প্রতি বছর নবীন শিক্ষার্থীদের আগমনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণচঞ্চল হয়ে ওঠে।‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’-এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আমরা এমন একটি দিকনির্দেশনা দিতে চাই, যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। ক্যারিয়ার পরিকল্পনা, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে তারা সমাজ ও জাতির সম্পদে পরিণত হবে—এই আমাদের প্রত্যাশা।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















