জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
- সময়: ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৬০

লিটন আহম্মেদ
দিনাজপুর জেলা প্রতিনিধি |
বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থান” উপলক্ষে কেন্দ্রঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ আগস্ট ২০২৫ দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার সম্মানিত আমীর মুহতারাম অধ্যক্ষ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত সম্মানিত প্রার্থীগণ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ছয়টি আসনের মনোনীত প্রার্থীগণ এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মোঃ মুশফিকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির।
বক্তারা তাদের বক্তব্যে “জুলাই অভ্যুত্থান”-এর ঐতিহাসিক প্রেক্ষাপট, ইসলামী আন্দোলনের বর্তমান ধারা, সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তা এবং নতুন প্রজন্মকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। দিনাজপুরবাসী ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















