জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের স্বাস্থ্য শিক্ষা সহ ৭টি কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল
- সময়: ০১:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ৮৭

জে এইচ সোহাগ,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃস্হপতিবার বিকেলে জিন্নাহ চম্পা কমপ্লেক্স হলরুমে জিন্না চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চালনায়, এসব কার্যক্রমের উদ্বোধন করেন জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জিন্নাহ চম্পা কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ।
এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া ডায়েবিটিস সমিতির সাধারণ সম্পাদক ডা: মাসুদুর রহমান, আঁচল নারী উন্নয়ন সংঘের উপদেষ্টা শায়লা মোনতাসির সাহেলা মুনতাসির জিন্নাহ, সভাপতি, রায়হানা বিনতে হোসেন, তথ্য প্রবাহ মিডিয়া সেন্টারের পরিচালক সহিদার রহমান, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ইদ্রিস আলী প্রমুখ।
পরে জিন্নাহ চম্পা ফাউন্ডেশনে অবস্থিত সাস্থ্য,শিক্ষা, নারীর উন্নয়ন কল্যাণে আচঁল নামক সহ ৭টি কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন কাউনিয়া উপজেলার মানুষের জন্য কাজ করে যাবো, এবং এতে সকলের সহযোগিতা কামনা করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.















