‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ রুয়েট
- সময়: ০৫:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১


সোমবার (২৪ ফেব্রুয়ারী), রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP)-এ অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘স্ট্যাবল স্ট্রাকচার’, প্রথম রানার্সআপ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘ফিউশন ট্রিনিটি’ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘রুয়েট জেনেসিস’।
প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় রুয়েটের দল সেরা তিনের মধ্যে স্থান করে নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছে। প্রথম আলো ও জিপিএইচ ইস্পাতের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৮৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে শিক্ষার্থীরা অবকাঠামোর নকশা, স্থাপনার অবস্থান, মাটি পরীক্ষার প্রতিবেদন ও প্রয়োজনীয় সুবিধার যৌক্তিকতা উপস্থাপন করে। প্রতিযোগিতার বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করে চূড়ান্ত পর্বে স্থান করে নেয় ‘রুয়েট জেনেসিস’।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















