ঝিনাইদহের মহেশপুর ছেলর লাঠির আঘাতে মা নিহত
- সময়: ০৬:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৩৭

ইনছান আলী স্টাফ রিপোর্টার,
মায়ের কাছ থেকে টাকা না পেয়ে রতন হাসন তার মা শ্যমলী খাতুনকে (৪২) লাঠি দিয় মাথায় আঘাত করে। এক পর্যায় শ্যমলী খাতুন গ্যান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় শ্যমলী খাতুনকে পার্শ্ববর্তী জীবননগর উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। নিহত শ্যমলী খাতুন কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী।
থানা পুলিশ বুধবার রাত ৮টার দিকে অভিযান চালিয় মায়ের হত্যাকারী ছেলে রতন হাসনকে (২৫) আটক করছে।
এলাকাবাসী জানান, প্রায় নেশাগ্রস্ত ছেলে রতন তার মায়ের কাছে টাকা চাওয়াকে কেদ্র করে গালমন্দ করে আসছিলো। বুধবার বিকালে রতন তার মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা দিতে আস্বীকার করায় রতন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। পরে তার মা গ্যান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে জীবননগর হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষনা করা হয়।
মহশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতই অভিযান চালিয়ে ঘাতক ছেলে রতনকে আটক করা হয়েছে। এঘটনায় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














