ঝিনাইদহে ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক
- সময়: ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৫৩

ইনছান আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর গ্রাম থেকে ই’য়া’বা’সহ দুই মা’দ’ক ব্যবসায়ীকে আ’ট’ক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,পোড়াহাটী ইউনিয়নের চাপড়ী গ্রামের দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ও শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের ইখতিয়ার মন্ডলের ছেলে জাহিদ হাসান (৩৫)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান,পদ্মাকর গ্রামে মা’দক’ ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় দীপ্ত কুমার ও জাহিদ হাসান নামের দুইজনকে আটক করা হয়।সেসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৪০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আটককৃতদের বাড়ি সদর উপজেলার চাপড়ী ও শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে।তাদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














