ঝিনাইদহে জামিলা খাতুন নামের এক নারীকে কুপিয়ে হত্যা
- সময়: ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৪৫

ইনছান আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে মোঃছাঃ জামিলা খাতুন (৪০) স্বামী মো: শরিফুল ইসলাম (৪৫)কে কুপিয়ে হত্যা করেছে পাশের বাড়ির করিম নামের এক দুর্বৃত্ত।
জানা যায় প্রতিবেশী লম্পট করিম দীর্ঘদিন ধরেই জামিলা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে শনিবার ভোর আনুমানিক ৬ টার দিকে নিহত জামিলা খাতুন বাথরুমে গেলে লম্পট করিম এসে আবারো কুপ্রস্তাব দেয়, কিন্তু জামিলা খাতুন রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঝিনাইদহের সদর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মো: শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত বিষয়ের তদারকি করেন,সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে সনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।এই সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














