ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতি কালে তিন সদস্য গ্রেফতার
- সময়: ০১:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ৬৬

ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দক্ষিণ সাইডের বাথরুমের পাশ থেকে ডাকাতি করার প্রস্তুতি কালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, গত রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে এস আই বনি আমিন ও এসআাই মমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে তিন জন ডাকাতকে গ্রেফতার করে। অজ্ঞাতনামা আরও ৫/৭ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন শৈলকুপা উপজেলার চর বাখরবা গ্রামের আক্কাস আলীর ছেলে রইচ (২৫), একই গ্রামের বারেক বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস(২৫) এবং বিত্তিপাড়া গ্রামের মৃত রবিউলের ছেলে বাবু (৪২)। গ্রেফতার কালে তাদের নিকট থেকে ১টি রামদা, ১টি চাপাতি, ২টি হাতুড়ি ও লোহার পাইপ পাওয়া গেছে। ডাকাতি ছাড়াও এদের বিরুদ্ধে গরুচুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














