৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে সাংবাদিক মোস্তফা মাজেদের নাতি ছেলের মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ১৯৭
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে সাংবাদিক মোস্তফা মাজেদের নাতি ছেলের মৃত্যু

ইনছান আলী,স্টাফ রিপোর্টার

দৈনিক ইনকিলাবের ঝিনাইদহ সংবাদদাতা ও শহরের মডার্ণমোড়ের বাসিন্দা মোস্তফা মাজেদের নাতি ছেলে কাজী মাইনুল হক উজান (১১) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে।

রোববার ভোরে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মাইনুল হক উজান ঢাকা নির্ঝর ক্যন্টনমেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেনীর ছাত্র ও ঢাকার কল্যানপুর নতুন বাজার এলাকার কাজী সাইদুল হক রাজিবের ছেলে। রোববার বিকালে ঝিনাইদহ পৌর গোরস্থানে এক শোকবিধুর পরিবেশে উজানকে দাফন করা হয়। উজানের মামা মোস্তফা মাসুদ জানান, ৬ দিন আগে উজান ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিল। তিনদিন পর হঠাৎ তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

রোববার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় উজানের মৃত্যু ঘটে। এদিকে উজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় পাড়ায় শোকের ছায়া নেমে আসে। উজানের মা সেলিনা আক্তার সন্তানের শোকে পাগল প্রায়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে সাংবাদিক মোস্তফা মাজেদের নাতি ছেলের মৃত্যু

সময়: ০১:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে সাংবাদিক মোস্তফা মাজেদের নাতি ছেলের মৃত্যুইনছান আলী,স্টাফ রিপোর্টার দৈনিক ইনকিলাবের ঝিনাইদহ সংবাদদাতা ও শহরের মডার্ণমোড়ের বাসিন্দা মোস্তফা মাজেদের নাতি ছেলে কাজী মাইনুল হক উজান (১১) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার ভোরে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মাইনুল হক উজান ঢাকা নির্ঝর ক্যন্টনমেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেনীর ছাত্র ও ঢাকার কল্যানপুর নতুন বাজার এলাকার কাজী সাইদুল হক রাজিবের ছেলে। রোববার বিকালে ঝিনাইদহ পৌর গোরস্থানে এক শোকবিধুর পরিবেশে উজানকে দাফন করা হয়। উজানের মামা মোস্তফা মাসুদ জানান, ৬ দিন আগে উজান ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন ছিল। তিনদিন পর হঠাৎ তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে ঢাকার মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রোববার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় উজানের মৃত্যু ঘটে। এদিকে উজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় পাড়ায় শোকের ছায়া নেমে আসে। উজানের মা সেলিনা আক্তার সন্তানের শোকে পাগল প্রায়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.