৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বরুণ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য -মহুল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ১২৫
ঝিনাইদহে বরুণ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য -মহুল

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ

আমি অতি গভীর দুঃখের সাথে জানতে পারলাম যে, অত্যন্ত সদালাপি ও সৎজন ও আমাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ এবং আমার ছোট ভাইয়ের সহপাঠী বরুণ কুমার ঘোষ (৪৫) কে আজ মঙ্গলবার সন্ধ্যায় হামদহ ঘোষ পাড়া নিজ বাড়ির পাশে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করেছে। যেটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী বিষয় এই ঘটনায় আমি ও আমার পরিবার বর্গ গভীরভাবে শোকাহত। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সাথে এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে বরুণের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি।

একই সাথে আমরা লক্ষ্য করছি এই হত্যাকাণ্ডকে একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে যেটি আদৌ কাম্য নয়। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের বিপুল ভোটে জয় লাভ করার পর পরই একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ঐ মহলটি বিভিন্ন অপ্রীতিকর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ঈগল প্রতীক সমর্থকদের দায়ী করার চেষ্টা করছে। এ ধরনের অতি দুঃখজনক ও স্পর্শকাতর ঘটনায় কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

আমি নির্বাচনের আগে এবং বিজয়ের পরে সুনির্দিষ্টভাবে বলেছি সংঘাত নয় শান্তির ম্যাধমে আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই।

এই পরিস্থিতিতে আমি জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সতর্কতারসাথে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহব্বান জানাচ্ছি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঝিনাইদহে বরুণ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য -মহুল

সময়: ০৪:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
ঝিনাইদহে বরুণ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য -মহুলইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ আমি অতি গভীর দুঃখের সাথে জানতে পারলাম যে, অত্যন্ত সদালাপি ও সৎজন ও আমাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ এবং আমার ছোট ভাইয়ের সহপাঠী বরুণ কুমার ঘোষ (৪৫) কে আজ মঙ্গলবার সন্ধ্যায় হামদহ ঘোষ পাড়া নিজ বাড়ির পাশে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করেছে। যেটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী বিষয় এই ঘটনায় আমি ও আমার পরিবার বর্গ গভীরভাবে শোকাহত। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সাথে এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে বরুণের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি। একই সাথে আমরা লক্ষ্য করছি এই হত্যাকাণ্ডকে একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে যেটি আদৌ কাম্য নয়। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের বিপুল ভোটে জয় লাভ করার পর পরই একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ঐ মহলটি বিভিন্ন অপ্রীতিকর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ঈগল প্রতীক সমর্থকদের দায়ী করার চেষ্টা করছে। এ ধরনের অতি দুঃখজনক ও স্পর্শকাতর ঘটনায় কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। আমি নির্বাচনের আগে এবং বিজয়ের পরে সুনির্দিষ্টভাবে বলেছি সংঘাত নয় শান্তির ম্যাধমে আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই। এই পরিস্থিতিতে আমি জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সতর্কতারসাথে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহব্বান জানাচ্ছি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.