৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৬
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

ইনছান আলী,প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বড়িয়া গ্রাম থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। ইমদাদুল মন্ডল শৈলকুপারর চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক হোসাইন জানান, কিছু দিন ধরে বড়িয়া গ্রামে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে চাঁদাবজি ও অবৈধ মাদকদ্রব্য নিজেদের কাছে রেখে সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

র‌্যাব-৬ এর কাছে এমন তথ্য আসলে গোপনে নজরদারী করা হয়। চাঁদাবাজীর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইমদাদুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমদাদুল র‌্যাবকে জানায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

সময়: ০২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ইনছান আলী,প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বড়িয়া গ্রাম থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। ইমদাদুল মন্ডল শৈলকুপারর চর ধলহরা গ্রামের দিলবার মন্ডলের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক হোসাইন জানান, কিছু দিন ধরে বড়িয়া গ্রামে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে চাঁদাবজি ও অবৈধ মাদকদ্রব্য নিজেদের কাছে রেখে সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। র‌্যাব-৬ এর কাছে এমন তথ্য আসলে গোপনে নজরদারী করা হয়। চাঁদাবাজীর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইমদাদুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমদাদুল র‌্যাবকে জানায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.