ঝিনাইদহে শৈলকুপায় দুর্নীতি বিরোধী দিবস পালিত
- সময়: ১২:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৪৯

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি,
উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ শ্লোগানে শৈলকুপায় দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শেখ মেহেদী ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বনি আমিন, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাশ মন্ডল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














