৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কোর্টচাঁদপুর অস্ত্র মামলায় শিবির সেক্রেটারির ২৪ বছরের কারাদন্ড

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৮৫

ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার বিভিন্ন মেয়াদে ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত আকরাম হোসেন কোটচাঁদপুর উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামুলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ান শ্যুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামী করে মামলা করা হয়। পুলিশ আদালতে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে।

মামলার ৭ বছর পর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমান শেষে আদালত ওই মামলার তিনটি ধারায় শিবির নেতা আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদন্ড প্রদান করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকি ৩ আসামীকে বেকসুর খালাশ দেওয়া হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঝিনাইদহ কোর্টচাঁদপুর অস্ত্র মামলায় শিবির সেক্রেটারির ২৪ বছরের কারাদন্ড

সময়: ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার বিভিন্ন মেয়াদে ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত আকরাম হোসেন কোটচাঁদপুর উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে । মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামুলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ান শ্যুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামী করে মামলা করা হয়। পুলিশ আদালতে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে। মামলার ৭ বছর পর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমান শেষে আদালত ওই মামলার তিনটি ধারায় শিবির নেতা আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদন্ড প্রদান করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকি ৩ আসামীকে বেকসুর খালাশ দেওয়া হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.