ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সময়: ১২:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৬১

ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশি অভিযান ও তল্লাশী কার্যক্রম
পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এস.আই. তাপস কুমার মন্ডল এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪ বোতল ফেন্সিডিল সহ মোঃ এনামুল হক (২৬), পিতা-মোঃ ইসরাইল হক ইছু,সাং-সদরপাড়া (০৪ নং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ১২/১০/২০২৩ তারিখ ১২.৪০ ঘটিকায় কোটচাঁদপুর থানাধীন ছয়খাদা গ্রামস্থ জনৈক সালাউদ্দিন(৩২), পিতা-মৃত আব্দুল কাদের এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকেউক্ত অবৈধ মাদকদ্রব্য সহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান প্রায়-৮৫,০০০/- টাকা।
উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীকে তল্লাশীকালে তার কাছে থাকা বিশেষভাবে রক্ষিত অবস্থায় থাকা ২৪ বোতল ফেন্সিডিল নিজে হাতে বের করে দেয়।আসামী দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলক্রয়-বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














