ঝিনাইদহ বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- সময়: ০২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪৪

ইনছান আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলায় হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ ও ই-লাইব্রেরী ফুল ও পুষ্ঠি বাগান শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ১০ টায় বার বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।এসময় বিদ্যালয়ে ৬৫ জন সাবেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়।
স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট স্কুল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২০২০-২০২৩ শিক্ষা বর্ষের অত্র স্কুলের কৃর্তি শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা দেওয়া হয়।
হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ মাহবুবুর রহমান রনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব আবুল কালাম আজাদ,কালীগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব মোঃ আব্দুল আলীম সহ বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জি.কে মাধ্যমিক বিদ্যালয় আব্দুর রশিদ,অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক গোলাম সোরায়ার,মোঃ রওশন ইকবাল ,মোঃশহিদুজ্জামান জামান,মোঃআহাদুর রহমান,তাপস কুমার,শিলা আক্তার,বাবুল আক্তার,সমাজ সেবক ইমদাদুল হক,পারভেজ প্রমুখ।
এসময় বক্তরা বলেন,”নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষের মত মানুষ হতে হবে এবং স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষ্যে ভুমিকা রাখতে হবে।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














