৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহুলের সংবাদ সম্মেলন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ৬৯
ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহুলের সংবাদ সম্মেলন

ইনছান আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

তিনি বলেন নির্বাচন পরবর্তী সহিংসতার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই বরং আমার ঈগল মার্কার সমর্থকরায় হামলার শিকার হচ্ছেন।

 

জেলার মানুষের প্রত্যাশা পুরণের অঙ্গীকার নিয়ে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম। ঝিনাইদহ-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি ভোটারদের সেই প্রত্যাশা ও মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করবো। ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচিত ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যাক্ত করেন।

এমপি নির্বাচিত হওয়ার পর ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম জাহেদী হিজল, আবু শাহরিয়ার জাহেদী পিপুল, আওয়ামীলীগ নেতা তৈয়ব আলী জোয়ারদার, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও জাহেদী ফাউন্ডেশনের তবিবুর রহমান লাবু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থি ছিলন। নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচনের পর ঝিনাইদহ-২ আসনে তার ঈগল প্রতিকের সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। তাছাড়া মিডিয়ায় ঈগল সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা করছে বলে যে খবর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে তার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।

তিনি এসব খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিযে বলেন, এসব হচ্ছে পুর্বের সামাজিক দলাদলি ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তিনি বলেন, আমি শান্তিতে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। ভোটের আগে আমি ঝিনাইদহ-২ আসনের মানুসের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুরণ করতে আমি চেষ্টা করবো। জেলায় রেল পথ, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষার উন্নয়ন ও যৌবন হারানো নবগঙ্গা নদী সংস্কার করে আবারো পুরানো অবস্থায় ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, আমার সমর্থকদের বলেছি কোন হামলা বা কারো বাড়িঘরে হামলা চালানো যাবে না। সবাই ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করতে হবে। ভোট শেষ হয়ে গেছে এখন এক জায়গায় বসে সবাই চা পান করবেন, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখবেন। মহুল বলেন আমি হানাহানীতে মোটেও বিশ্বাসী নয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহুলের সংবাদ সম্মেলন

সময়: ১২:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহুলের সংবাদ সম্মেলনইনছান আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ তিনি বলেন নির্বাচন পরবর্তী সহিংসতার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই বরং আমার ঈগল মার্কার সমর্থকরায় হামলার শিকার হচ্ছেন।   জেলার মানুষের প্রত্যাশা পুরণের অঙ্গীকার নিয়ে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম। ঝিনাইদহ-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি ভোটারদের সেই প্রত্যাশা ও মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করবো। ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচিত ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যাক্ত করেন। এমপি নির্বাচিত হওয়ার পর ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম জাহেদী হিজল, আবু শাহরিয়ার জাহেদী পিপুল, আওয়ামীলীগ নেতা তৈয়ব আলী জোয়ারদার, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও জাহেদী ফাউন্ডেশনের তবিবুর রহমান লাবু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থি ছিলন। নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচনের পর ঝিনাইদহ-২ আসনে তার ঈগল প্রতিকের সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। তাছাড়া মিডিয়ায় ঈগল সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা করছে বলে যে খবর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে তার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। তিনি এসব খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিযে বলেন, এসব হচ্ছে পুর্বের সামাজিক দলাদলি ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তিনি বলেন, আমি শান্তিতে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। ভোটের আগে আমি ঝিনাইদহ-২ আসনের মানুসের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুরণ করতে আমি চেষ্টা করবো। জেলায় রেল পথ, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষার উন্নয়ন ও যৌবন হারানো নবগঙ্গা নদী সংস্কার করে আবারো পুরানো অবস্থায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, আমার সমর্থকদের বলেছি কোন হামলা বা কারো বাড়িঘরে হামলা চালানো যাবে না। সবাই ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করতে হবে। ভোট শেষ হয়ে গেছে এখন এক জায়গায় বসে সবাই চা পান করবেন, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখবেন। মহুল বলেন আমি হানাহানীতে মোটেও বিশ্বাসী নয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.