৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টিভি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জান বাঁচলেও সাজানো সংসার পুড়ে ছাই

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৩
টিভি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জান বাঁচলেও সাজানো সংসার পুড়ে ছাই

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় টিভি বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়পানসিয়া হাজীপাড়া গ্রামে টিএন্ডটি এক্সচেঞ্জের পিছনে অবস্থিত মকবুল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির লোকজন কোনমতে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও তাদের বাড়িঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মকবুল হোসেনের মেয়ে মনিরা সুলতানা জানান, ঘটনার সময় তিনি তার ভাতিজাকে খবর দেখার জন্য টিভি চালু করতে বলেন। টিভি চালু করার সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে টিভিটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা কোনোমতে নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে পুরো ঘর এবং ঘরের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। পরিবারের দাবি, এতে তাদের কমপক্ষে ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র, জমির দলিল, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তাটি সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে ব্যর্থ হয়। স্থানীয়রা জানান, সরু রাস্তার কারণে আগুন নেভাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আশপাশের কিছু বাড়িঘর এবং প্রাচীর রাস্তা ঘেঁষে নির্মাণ করায় রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। এই সংকীর্ণ রাস্তার কারণে আজ এত বড় দুর্ঘটনার শিকার হতে হলো মকবুল হোসেনের পরিবারকে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত রাস্তাটি প্রশস্ত করার আহ্বান জানান।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর মো. আলামিন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে সরু রাস্তার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এরপরও বিকল্প ব্যবস্থায় আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টিভি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জান বাঁচলেও সাজানো সংসার পুড়ে ছাই

সময়: ০২:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
টিভি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জান বাঁচলেও সাজানো সংসার পুড়ে ছাইপীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছায় টিভি বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়পানসিয়া হাজীপাড়া গ্রামে টিএন্ডটি এক্সচেঞ্জের পিছনে অবস্থিত মকবুল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির লোকজন কোনমতে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও তাদের বাড়িঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মকবুল হোসেনের মেয়ে মনিরা সুলতানা জানান, ঘটনার সময় তিনি তার ভাতিজাকে খবর দেখার জন্য টিভি চালু করতে বলেন। টিভি চালু করার সঙ্গে সঙ্গেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে টিভিটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা কোনোমতে নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে পুরো ঘর এবং ঘরের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। পরিবারের দাবি, এতে তাদের কমপক্ষে ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র, জমির দলিল, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তাটি সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে ব্যর্থ হয়। স্থানীয়রা জানান, সরু রাস্তার কারণে আগুন নেভাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আশপাশের কিছু বাড়িঘর এবং প্রাচীর রাস্তা ঘেঁষে নির্মাণ করায় রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। এই সংকীর্ণ রাস্তার কারণে আজ এত বড় দুর্ঘটনার শিকার হতে হলো মকবুল হোসেনের পরিবারকে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত রাস্তাটি প্রশস্ত করার আহ্বান জানান। পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর মো. আলামিন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে সরু রাস্তার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এরপরও বিকল্প ব্যবস্থায় আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.