৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮
ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তি

লিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও জনভোগান্তি কমাতে জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বুধবার, চিরিরবন্দর থানার রানীরবন্দরস্থ কমিউনিটি ব্যাংকের শাখা কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জেলা পুলিশের পক্ষে এবং কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন ইনচার্জ জহির আহম্মেদ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন—
“ট্রাফিক মামলার জরিমানার অর্থ প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি দূর করতে এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও জরিমানার অর্থ পরিশোধ করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তি

সময়: ০৯:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তিলিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও জনভোগান্তি কমাতে জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বুধবার, চিরিরবন্দর থানার রানীরবন্দরস্থ কমিউনিটি ব্যাংকের শাখা কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়। দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জেলা পুলিশের পক্ষে এবং কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন ইনচার্জ জহির আহম্মেদ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন— “ট্রাফিক মামলার জরিমানার অর্থ প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি দূর করতে এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও জরিমানার অর্থ পরিশোধ করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.