৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপি নেতা আশরাফুল ইয়াবাসহ আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৯
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপি নেতা আশরাফুল ইয়াবাসহ আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও বাজার এর পাশ্ববর্তী ভরনিয়া বাজারে হরিপুর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আশরাফুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামে দুইজন কে আটক করে পুলিশ।

২৪ সেপ্টেম্বর রাত ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১ নং গেদুড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতা ও খাদ্যাবান্ধব কর্মসূচির ডিলার আশরাফুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মোঃ সাদ্দাম হোসেন (৩০)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল।

আটককৃত আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং ওয়ার্ড বিএনপি নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং গেদুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিরুল হক প্রধান ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাবু। অপরদিকে সাদ্দাম হোসেন একই উপজেলার বনগাঁও (মজির পাড়া) এলাকার মোঃ নাকির হোসেনের ছেলে।

১ নং গেদুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাবু বলেন, “আটক আশরাফুল ইসলাম ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য। তার এমন কর্মকান্ডে আমরা থানা কমিটির সাথে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নিব।”

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, “মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপি নেতা আশরাফুল ইয়াবাসহ আটক

সময়: ০৪:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপি নেতা আশরাফুল ইয়াবাসহ আটকঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও বাজার এর পাশ্ববর্তী ভরনিয়া বাজারে হরিপুর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আশরাফুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামে দুইজন কে আটক করে পুলিশ। ২৪ সেপ্টেম্বর রাত ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১ নং গেদুড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতা ও খাদ্যাবান্ধব কর্মসূচির ডিলার আশরাফুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মোঃ সাদ্দাম হোসেন (৩০)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।   বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল। আটককৃত আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং ওয়ার্ড বিএনপি নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং গেদুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিরুল হক প্রধান ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাবু। অপরদিকে সাদ্দাম হোসেন একই উপজেলার বনগাঁও (মজির পাড়া) এলাকার মোঃ নাকির হোসেনের ছেলে। ১ নং গেদুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাবু বলেন, “আটক আশরাফুল ইসলাম ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য। তার এমন কর্মকান্ডে আমরা থানা কমিটির সাথে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নিব।” হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, “মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.