ঠাকুরগাঁওয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন
- সময়: ০৫:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৭১

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানকে নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বুধবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।
সকাল ১১টায় শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর শোভাযাএা হাসপাতাল চত্বর থেকে বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের ্ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রাণিসম্পদ দপ্তরের এসে শেষ হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সোহাগ রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তার রুবেল হুসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও খামারীগণ।
বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সোহাগ রানা বলেন,
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু, পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
সপ্তাহব্যাপী উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, শেষ দিনে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান এর মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ শেষ হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














