ঠাকুরগাঁওয়ে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সময়: ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৬১

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদসহ ন্যায্য দাবী আদায়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মবিরতি পালন করেছে এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ গেটে সমাপ্ত হয়। কর্মবিরতির কারণে পূজার দীর্ঘ ছুটি শেষে প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরা ফিরে গেছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের সাথে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীও পালন করতে দেখা গেছে।
ঠাকিঠুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন , দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বাজারে শিক্ষকরা নিরুপায় হয়ে বাড়িভাড়ার সাথে মূল বেতনের ২০ শতাংশ দাবী করেছে। এই দাবী বাস্তবায়নে তারা ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন করলেও পুলিশ আন্দোলনে সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহারসহ শিক্ষকদের পিটিয়েছে। শিক্ষা একটি জাতিকে উন্নত করে। সেই শিক্ষাখাতকে অবহেলায় রেখে এ দেশ কখনো উন্নতি করতে পারবে না। অর্ন্তবর্তীকালীন সরকার এ দাবী না মানা পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার কথা জানান তিনি।
বীড়গড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজুয়ানুল হক মন্টু বিশ্বাস বলেন, ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আমরা কর্মবিরতি পালন করেছে। আমাদের আন্দোলনের সাথে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে। আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবী মেনে নেবে, সেই সাথে শিক্ষকদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার করবে।
বীড়গড় দাখিল মাদরাসার (ভারপ্রাপ্ত) সুপার মোকাম্মেল হোসেন বলেন, সারাদেশের মত আমাদের প্রতিষ্ঠানেও শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে। এতে করে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবী সরকার যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত আমরা ক্লাস রুমে ফিরে যাব।
হরিপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান দুলাল বলেন, একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। সারা পৃথিবীতে শিক্ষকদের যেমন সম্মান দেয়া হয়, তেমন সম্মান আমরা বাংলাদেশেও চাই। শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা কর্মবিরতিসহ মানববন্ধন-সমাবেশ করেছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
বাংলাদেশ শিক্ষক সমিতির হরিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, আমাদের চলমান আন্দোলন শান্তিপূর্ণ ভাবে পালন করছি।সরকার যদি আমাদের দাবী মেনে নেয় তাহলে আমরা ক্লাসরুমে ফিরে যাব।না হলে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিব
বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বলেন,আমরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার জন্য আন্দোলন করছি।এটা লজ্জার বিষয়।
রাষ্ট্রের উচিত ছিল আমাদের দাবি গুলো মেনে নিয়ে আমাদের ক্লাস রুমে ফেরত পাঠানো।
আমরাও চাই, আমরা ক্লাসরুমে ফেরত যেতে।
আমাদের শিক্ষকদের উপর হামলার বিচার,ও আমাদের দাবীগুলো মেনে না নিলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশপ হরিপুর উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজার খানেক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
আল আমিন আব্দুল্লাহ
১৪/১০/২৫
,০১৭৩৭৩৪৮০২৬
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














