ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে ডা: আব্দুস সালাম
- সময়: ১০:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৪০০

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
গত ৫ আগস্ট ছাএ জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপির জাতীয় ও মাঠ পর্যায়ে নেতারা আশাবাদী। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও-আসন(হরিপুর-বালিয়াডাংগী-রাণীশংকৈল(আংশিক) দেশের স্বনামধন্য ইউরোলজিস্ট ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর সদ্য সাবেক সাবেক সভাপতি ডা: আব্দুস সালামকে আগামী সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে সাধারণ জনগণ সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির পক্ষে মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন একাধিক ব্যক্তি। এরমধ্যে ধানের শীষের পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন,সহ বেশ কয়েকজনের নাম জোরালোভাবে
শোনা যাচ্ছে। তবে সকল নাম ছাপিয়ে স্থানীয় বাজার ও হোটেল রেস্তোরাঁ সাধারণ মানুষের মুখে মুখে ডা: আব্দুস সালামের নাম তীব্রভাবে শোনা যাচ্ছে এবং অনেকেই ডা: সালামকে এগিয়ে রাখছেন।
ডা: সালাম দীর্ঘ ১৭ বছর বিএনপির খারাপ সময় দলের নেতাকর্মীদের দুর্দিনে নগদ অর্থসহ সহযোগিতা ঠাকুরগাঁও-২ আসনের মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছেন । যে কারণে হরিপুর থেকে শুরু করে প্রতিটি ঘরের সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা ডা: সালামকে কে ধানের শীষের কান্ডারী হিসাবে দেখতে চান ।
ডা: আব্দুস সালাম বিএনপির তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন নেতা।তিনি ১৯৭৯ সালের রংপুর মেডিকেল কলেজ ছাএদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন।পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) ছাএদলের সভাপতি এবং ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ছিলেন।
তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ায় তিনি বিভিন্নভাবে দলকে এবং হরিপুর বালিয়াডাংগী সাধারণ জনগণকে মনোবল জুগিয়েছেন। ডা: সালাম বিভিন্ন সময় ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর-বালিয়াডাংগী উপজেলার সাধারণ মানুষের সুখে দুঃখে এবং বিভিন্ন স্কুল কলেজ মসজিদ,শীতার্ত মানুষের মাঝে কম্বল, মাদ্রাসা এতিমখানা ও মন্দির সহ সহযোগিতায় এগিয়ে আসেন।
বিশেষ করে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক হওয়ায় এই অঞ্চলের মানুষের জন্য কতশত মানুষের জন্য ফ্রী চিকিৎসা ও সার্জারী করেছেন তার হিসেব অসংখ্য।
বিশেষ করে ৫ আগস্ট এর পূর্ববর্তী ও পরবর্তী সময়ে
তিনি প্রকাশ্যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বাসস্থান নিশ্চিত কারণ সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবের লক্ষ্যে উপজেলার নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিয়ম বলেন, ডা: আব্দুস সালান ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিপদে সব সময় পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৪টি ইউনিয়ন ছাত্রদলকে সুসংগঠিত করেছেন। ইতিমধ্যে তিনি নিজস্ব অর্থায়নে অনেক জনকল্যাণমুখী কাজ করেছেন। সাধারণ ভোটাররা ডা: সালাম কে পছন্দ করেন এবং তাকে নমিনেশন দিলে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি ও সাধারন মানুষ উপকৃত হবে।
হরিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ডা: আব্দুস সালাম ও অন্যানও মনোনয়ন প্রত্যাশীগণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড যেভাবে কাজ করছে তাদের দল মূল্যায়ন করবে।তারা বিএনপির দুর্দিনে অর্থ, মেধা, পরিশ্রম দিয়ে দলকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। সাধারণ মানুষ এই আসনের জন্য শিক্ষিত ও ধার্মিক সৎ চরিত্রের অধিকারী একজন মানুষ খুঁজছে যা ডা: সালামের মধ্যে বিরাজ করছে।
তবে আগামী সংসদ নির্বাচনে ডা: আব্দুস সালাম জানান,ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করছি।
দলের মনোনয়ন এর ব্যাপারে আমি খুবই আশাবাদী।
বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন। যদি তিনি কোন ক্রমে মনোনয়ন না পান সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














