৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন, বন্ধ থাকবে মেট্রোরেল স্টেশন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ৫৪
ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন, বন্ধ থাকবে মেট্রোরেল স্টেশন

নিজিস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন এবং ভোট গণনার সময় কেন্দ্র কর্ডন করে রাখবেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। সাত দিন আগেই হলগুলোতে বহিরাগত নিষিদ্ধ করা হয়েছে।

 

আজ (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা (ছাত্রীদের হলে রাত ১০টা পর্যন্ত) প্রচারণার সুযোগ থাকবে। আচরণবিধি অনুযায়ী শুধু সাদাকালো পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করা যাবে; ধর্মীয়, পারিবারিক বা মুক্তিযুদ্ধভিত্তিক অপপ্রচার নিষিদ্ধ।

 

আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বহিষ্কারের শাস্তির বিধান রয়েছে।

 

এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২১ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। বাতিল হওয়া ৩৪টি মনোনয়ন আপিলে বৈধ হয়েছে। দুই প্রার্থীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন, বন্ধ থাকবে মেট্রোরেল স্টেশন

সময়: ০১:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন, বন্ধ থাকবে মেট্রোরেল স্টেশননিজিস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন এবং ভোট গণনার সময় কেন্দ্র কর্ডন করে রাখবেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।   ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। সাত দিন আগেই হলগুলোতে বহিরাগত নিষিদ্ধ করা হয়েছে।   আজ (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা (ছাত্রীদের হলে রাত ১০টা পর্যন্ত) প্রচারণার সুযোগ থাকবে। আচরণবিধি অনুযায়ী শুধু সাদাকালো পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করা যাবে; ধর্মীয়, পারিবারিক বা মুক্তিযুদ্ধভিত্তিক অপপ্রচার নিষিদ্ধ।   আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বহিষ্কারের শাস্তির বিধান রয়েছে।   এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২১ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। বাতিল হওয়া ৩৪টি মনোনয়ন আপিলে বৈধ হয়েছে। দুই প্রার্থীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।   বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.