ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭ সাত হাজার ছাড়াল
- সময়: ১০:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৭৪

স্বাস্থ্য সংযোগ
মৌসুম শুরুর আগেই চলতি বছর দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী ৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে দেড় শতাধিক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ বরিশাল বিভাগে ৮৬ জন। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা সাত হাজার ৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর ডেঙ্গু ভয়াবহতা ছড়ায় জুলাইয়ে পর। কিন্তু এ বছর জানুয়ারি থেকে প্রকোপ ঊর্ধ্বমুখী, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ২০২৪ সালের ২০ জুন পর্যন্ত যেখানে ভর্তি রোগী ছিল তিন হাজার ৩০৪ জন, সেখানে একই সময়ে এবার দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছেন। গত বছর চট্টগ্রাম ছিল ডেঙ্গুর হটস্পট, এবার বরিশাল বিভাগ। মোট রোগীর ৪৬ ভাগই এ বিভাগে।
অন্যদিকে গত বছরের চেয়ে সামান্য কম হলেও এবারও প্রায় দিনই ঘটছে প্রাণহানি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই সময়ে ছির ৪১ জন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















