নোটিশ :
ঢাকায় ভূমিকম্প অনুভূত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৮:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭০

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.২।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্প অনূভূত হয়। এর উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এর আগে সর্বশেষ গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














