ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঈদ পুনর্মিলনী, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- সময়: ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১০২

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আগামী ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ক্যাম্পাসের নতুন খেলার মাঠে দিনব্যাপী “ঈদ পুনর্মিলনী, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ” উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইংরেজি বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে স্টল বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের সিআরের মাধ্যমে স্টলের সংখ্যা উল্লেখপূর্বক ৯ এপ্রিল দুপুর ২টার মধ্যে বিভাগীয় প্রধানের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহীদের কেন্দ্রীয় কালচারাল কমিটির প্রধান, ওমর ফারুক (সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানের দিন সকালে একটি র্যালির আয়োজন করা হবে, যার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ড্রেস কোড পাঞ্জাবি ও শাড়ি। বিশেষভাবে উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও (এলামনাই) স্টল বরাদ্দের সুযোগ পাবেন।
জনাব ফজলুল হক পলাশের আহ্বানে গঠিত “ঈদ পুনর্মিলনী, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত কমিটি” শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং এলামনাইদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছে।
বাংলা নববর্ষের এই আয়োজনে সকলে মিলে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাই নতুন উচ্চতায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















