ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি’র বিচ্ছিন্ন অবরোধের চেষ্টা,আটক ১
- সময়: ০৬:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৫০

কুমিল্লা প্রতিনিধি :-আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে অবরোধ সমর্থনকারীরা। সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপি নেতা কর্মীরা।
এ সময় তারা ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করলে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালা কচুয়া এলাকায় গাছ পেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবরোধ সমর্থনকারীরা। পরে আইনশৃঙ্খলা ভাবে বাহিনীর প্রতিরোধের মুখে তারা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হয়।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, জেলার সকল মহাসড়ক নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন মাঠে।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সকালে মহা সড়কের ঝাগুর ঝুলি এলাকায় জামাত-বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান ও কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














