৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ডাকসু নির্বাচনে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম”

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৭
ঢাবি ডাকসু নির্বাচনে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের মানবসম্পদ উন্নয়ন (HRD) সম্পাদক মোঃ মাজারুল ইসলাম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

তিনি ইশতেহারে বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. সফট স্কিল উন্নয়ন ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজন।
২. বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জব ফেয়ার, কেইস কম্পিটিশন, উদ্যোক্তা মেলা ও Start-up Summit আয়োজনের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা ও ক্যারিয়ার গঠনে সহায়তা।
৩. শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস পার্ট-টাইম জব ফ্যাসিলিটিস নিশ্চিত করা।
৪. আধুনিক ভাষা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, প্রতিটি ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ ও ল্যাংগুয়েজ রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা।
৫. ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রফেশনাল ডিগ্রির সাথে অ্যালাইনমেন্ট এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও গবেষণার সুবিধার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর।
৬. টিএসসিতে ক্যারিয়ার সেন্টার, বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক মেন্টরিং সেল গঠন এবং রেজিস্ট্রার ভবন কেন্দ্রিক জটিলতা নিরসন।
৭. Coursera, Udemy, LinkedIn Learning-এর মতো অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের চুক্তি।
৮. আন্তর্জাতিক মানের অনুষ্ঠান TEDx ও সেমিনার আয়োজন।
৯. সিভি তৈরির জন্য ওয়ার্কশপ ও গাইডলাইন প্রদান (উচ্চশিক্ষা, চাকরি ও ইন্টার্নশিপের জন্য)।
১০. ইনস্টিটিউশনাল ই-মেইলের অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধি এবং এর মাধ্যমে বিভিন্ন জার্নাল, সাময়িকী ও প্রিমিয়াম অ্যাপসে ফ্রি অ্যাক্সেস নিশ্চিত করা।

মাজারুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্যাকাল্টিতে বিশেষজ্ঞদের নিয়ে এক্সপার্ট টিম গঠন করা হবে। এই টিম সংশ্লিষ্ট ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ক্যারিয়ারকেন্দ্রিক সমস্যা চিহ্নিত ও সমাধানে কাজ করবে।

তিনি প্রতিশ্রুতি দেন, ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে তাঁর যে রিসোর্স ও নেটওয়ার্ক রয়েছে তা কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বলে তার ইশতেহারে বলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঢাবি ডাকসু নির্বাচনে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম”

সময়: ১২:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
ঢাবি ডাকসু নির্বাচনে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম”ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের মানবসম্পদ উন্নয়ন (HRD) সম্পাদক মোঃ মাজারুল ইসলাম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি ইশতেহারে বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ১. সফট স্কিল উন্নয়ন ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজন। ২. বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জব ফেয়ার, কেইস কম্পিটিশন, উদ্যোক্তা মেলা ও Start-up Summit আয়োজনের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা ও ক্যারিয়ার গঠনে সহায়তা। ৩. শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস পার্ট-টাইম জব ফ্যাসিলিটিস নিশ্চিত করা। ৪. আধুনিক ভাষা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, প্রতিটি ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ ও ল্যাংগুয়েজ রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা। ৫. ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রফেশনাল ডিগ্রির সাথে অ্যালাইনমেন্ট এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও গবেষণার সুবিধার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর। ৬. টিএসসিতে ক্যারিয়ার সেন্টার, বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক মেন্টরিং সেল গঠন এবং রেজিস্ট্রার ভবন কেন্দ্রিক জটিলতা নিরসন। ৭. Coursera, Udemy, LinkedIn Learning-এর মতো অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের চুক্তি। ৮. আন্তর্জাতিক মানের অনুষ্ঠান TEDx ও সেমিনার আয়োজন। ৯. সিভি তৈরির জন্য ওয়ার্কশপ ও গাইডলাইন প্রদান (উচ্চশিক্ষা, চাকরি ও ইন্টার্নশিপের জন্য)। ১০. ইনস্টিটিউশনাল ই-মেইলের অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধি এবং এর মাধ্যমে বিভিন্ন জার্নাল, সাময়িকী ও প্রিমিয়াম অ্যাপসে ফ্রি অ্যাক্সেস নিশ্চিত করা। মাজারুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্যাকাল্টিতে বিশেষজ্ঞদের নিয়ে এক্সপার্ট টিম গঠন করা হবে। এই টিম সংশ্লিষ্ট ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ক্যারিয়ারকেন্দ্রিক সমস্যা চিহ্নিত ও সমাধানে কাজ করবে। তিনি প্রতিশ্রুতি দেন, ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে তাঁর যে রিসোর্স ও নেটওয়ার্ক রয়েছে তা কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বলে তার ইশতেহারে বলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.