৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিরুল মিল্লাতে শিবির কর্মীর ওপর ছাত্রদলের হামলা শিবিরের প্রতিবাদ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৮
তামিরুল মিল্লাতে শিবির কর্মীর ওপর ছাত্রদলের হামলা শিবিরের প্রতিবাদ

জনসংযোগ ডেস্ক:

টঙ্গীতে ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতির ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই সময় শিক্ষার্থীরা মামুন নামের ছাত্রদল এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মূলত কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার উপর এই নির্যাতন চালানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশিশক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে, যা সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি পরিপন্থী।

নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন। পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তামিরুল মিল্লাতে শিবির কর্মীর ওপর ছাত্রদলের হামলা শিবিরের প্রতিবাদ

সময়: ০৩:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫