৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাউল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ১৫৮

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের পূর্বগ্রাম তারাউল্লাহ গ্রামবাসির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে ওই ইউনিয়নের তারাউল্লাহ ফুটবল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মননোয়ন প্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় চাপড়তলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন ভূঁইয়া, চাপড়তলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কায়সার মাহমুদ ও চাপড়তলা ইউনিয়নের তারাউল্লাহ গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুর রহমান শফিক
সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ তৈয়ব আলী জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় লক্ষাধিক মানুষ হবে।
এ বিষয়ে চাপড়তলা ইউনিয়নের মো.ফজলুর রহমান জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের “লক্ষীপুর একাদশ” ৫-৪ গোলে ট্রাইব্রেকারে বিজয়নগর উপজেলার “ইসলামপুর একাদশ” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মহিষ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি খাসী ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তারাউল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সময়: ০৭:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের পূর্বগ্রাম তারাউল্লাহ গ্রামবাসির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে ওই ইউনিয়নের তারাউল্লাহ ফুটবল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মননোয়ন প্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় চাপড়তলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন ভূঁইয়া, চাপড়তলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কায়সার মাহমুদ ও চাপড়তলা ইউনিয়নের তারাউল্লাহ গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুর রহমান শফিক সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ তৈয়ব আলী জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় লক্ষাধিক মানুষ হবে। এ বিষয়ে চাপড়তলা ইউনিয়নের মো.ফজলুর রহমান জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। ফুটবল টুর্নামেন্টে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের “লক্ষীপুর একাদশ” ৫-৪ গোলে ট্রাইব্রেকারে বিজয়নগর উপজেলার “ইসলামপুর একাদশ” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মহিষ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি খাসী ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.