৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের কাছে ছাত্রদল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ৪৪
তারেক রহমানের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের কাছে ছাত্রদল

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে রংপুরের পীরগাছায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে পীরগাছা মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন তারা।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এমএ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান ও তাইজুল ইসলাম খান, জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব মোফাচ্ছেরুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মিঠু, পীরগাছা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক প্রান্তিকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীরাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তারেক রহমানের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের কাছে ছাত্রদল

সময়: ০৩:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
তারেক রহমানের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের কাছে ছাত্রদলপীরগাছা (রংপুর) প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে রংপুরের পীরগাছায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। রোববার (১৭ নভেম্বর) দুপুরে পীরগাছা মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন তারা। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এমএ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান ও তাইজুল ইসলাম খান, জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব মোফাচ্ছেরুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মিঠু, পীরগাছা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক প্রান্তিকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীরাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.