৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থানা দায়িত্বশীলদের নিয়ে গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৯৬
থানা দায়িত্বশীলদের নিয়ে গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী একটি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ ক্যাম্পে জেলার বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরের সাবেক সভাপতি অধ্যাপক মাজেদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন,
“নেতৃত্ব মানে শুধু উপরে ওঠা নয়, বরং নেতৃত্ব মানে দায়িত্বের ভার গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করা। ইসলামী আন্দোলনের নেতৃত্ব হতে হবে আদর্শিক, সাহসী ও সময়োপযোগী।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম। তিনি বলেন,
“বর্তমান বৈচিত্র্যময় সমাজ বাস্তবতায় একজন দায়িত্বশীলের মধ্যে নেতৃত্বের পাশাপাশি থাকতে হবে নৈতিকতা, শৃঙ্খলা ও প্রচেষ্টা। নিজেকে প্রস্তুত করতে হবে সময়ের চাহিদা অনুযায়ী।”

ক্যাম্পের শুরুতে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর প্রাসঙ্গিক সেশন পরিচালনা করা হয়। দায়িত্বশীলদের মাঝে নেতৃত্বের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে এক দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উপস্থিত সকলের মাঝে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং দায়িত্ব পালনে নতুন করে আত্মপ্রত্যয় জাগ্রত হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

থানা দায়িত্বশীলদের নিয়ে গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

সময়: ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
থানা দায়িত্বশীলদের নিয়ে গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিতগাইবান্ধা প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী একটি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ ক্যাম্পে জেলার বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরের সাবেক সভাপতি অধ্যাপক মাজেদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “নেতৃত্ব মানে শুধু উপরে ওঠা নয়, বরং নেতৃত্ব মানে দায়িত্বের ভার গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করা। ইসলামী আন্দোলনের নেতৃত্ব হতে হবে আদর্শিক, সাহসী ও সময়োপযোগী।” প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম। তিনি বলেন, “বর্তমান বৈচিত্র্যময় সমাজ বাস্তবতায় একজন দায়িত্বশীলের মধ্যে নেতৃত্বের পাশাপাশি থাকতে হবে নৈতিকতা, শৃঙ্খলা ও প্রচেষ্টা। নিজেকে প্রস্তুত করতে হবে সময়ের চাহিদা অনুযায়ী।” ক্যাম্পের শুরুতে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর প্রাসঙ্গিক সেশন পরিচালনা করা হয়। দায়িত্বশীলদের মাঝে নেতৃত্বের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে এক দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উপস্থিত সকলের মাঝে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং দায়িত্ব পালনে নতুন করে আত্মপ্রত্যয় জাগ্রত হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.