৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিশাল মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৩০
দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিশাল মানববন্ধন

লিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন।

আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা, শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে শহরের ১০টি স্পটে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক, অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান, শহর আমির সিরাজুস সালেহীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মো. তৈয়ব আলী এবং সাবেক নায়েবে আমির মো. তোয়াব আলী মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে—
১️⃣ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন,
২️⃣ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা,
৪️⃣ বর্তমান সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫️⃣ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

বক্তারা আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়—একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিশাল মানববন্ধন

সময়: ১০:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিশাল মানববন্ধনলিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন। আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা, শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে শহরের ১০টি স্পটে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক, অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান, শহর আমির সিরাজুস সালেহীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মো. তৈয়ব আলী এবং সাবেক নায়েবে আমির মো. তোয়াব আলী মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে— ১️⃣ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন, ২️⃣ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, ৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ৪️⃣ বর্তমান সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫️⃣ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। বক্তারা আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়—একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.