দিনাজপুরের কাহারোলে ২৭৪তম ঐতিহাসিক রাস উৎসবের শুভ উদ্বোধন
- সময়: ১০:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৪৬

লিটন আহম্মেদ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ২৭৪তম ঐতিহাসিক রাস উৎসব ও মেলা।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে দিনাজপুর রাজদেবত্বর স্টেটের আয়োজনে এবং কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে এক মাসব্যাপী এই রাস উৎসব ও মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাস, রাজদেবত্বর স্টেটের এজেন্ট বাবু রনজিৎ কুমার সিংহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দিনাজপুর-০১ আসনের বিএনপির দলীয় প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু,
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সত্যজিৎ কুমার কুন্ডু,
দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. তরিকুল ইসলাম, ডা. ডি. সি. রায়,
দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্বরূপ কুমার বক্সি, জামায়াত মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান,
দিনাজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার রায় প্রমুখ।
শতবর্ষের ঐতিহ্যবাহী এ রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা রঙিন আলোয় সজ্জিত হয়েছে। এক মাসব্যাপী চলবে এই উৎসব ও মেলা। এ সময় আয়োজনের অংশ হিসেবে থাকবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন এবং স্থানীয় হস্তশিল্প প্রদর্শনী।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














