দিনাজপুরের তিন উপজেলার যৌথ রুকন সমাবেশ অনুষ্ঠিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াত নেতৃবৃন্দ
- সময়: ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৬৫

লিটন আহম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫
দিনাজপুর জেলার বীরগঞ্জ, কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রুকন সমাবেশ-২০২৫। অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
জামায়াতের আদর্শ বাস্তবায়নে রুকনদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দাওয়াতি কার্যক্রম বেগবান করতে হবে এবং সাংগঠনিক কাঠামোকে মজবুত করে ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল হক, বিরল-বোচাগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম এবং বীরগঞ্জ-কাহারোল-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান।
বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের ভূমিকা, সাংগঠনিক জবাবদিহিতা ও দাওয়াতি তৎপরতা নিয়ে আলোচনা করেন এবং কর্মীদের মাঝে নবউদ্যমে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে তিন উপজেলার রুকনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














