দিনাজপুরের রাজবাটীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ২: তাৎক্ষণিক জামায়াত নেতৃবৃন্দরা খোঁজ নেন ও আর্থিক সহযোগিতা করেন
- সময়: ১০:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৮৮

লিটন আহম্মেদ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের রাজবাটী সবজি বাগান এলাকায় এক বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে লাগা আগুনে অন্তত দুইজন মারাত্মকভাবে দগ্ধ হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে বৈদ্যুতিক সমস্যার কারণে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা দুইজন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত দিনাজপুর জিয়াহার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ঘটনাস্থল ও হাসপাতালে যান। তারা দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা ব্যয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর সিরাজুস সালেহীন,
শহর সেক্রেটারি মো. রাসেল রানা, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহরের নেতৃবৃন্দসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নতা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














