৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৬
দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মালদাপট্টিস্থ শহর কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের মালদাপট্টি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে মডার্ন মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। মিছিল চলাকালে শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান।
তিনি বলেন, “ছাত্রশিবিরকে ঘিরে নানা ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হলেও সত্যের পথে এবং ন্যায়ের সংগ্রামে ছাত্রশিবির সবসময় অটল থাকবে।”

এছাড়াও বক্তব্য দেন শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা, জেলা উত্তর সভাপতি রাসেল রানা এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সেক্রেটারি শেখ রিয়াদ। তারা সমাবেশে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন।

এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আলীসহ শহরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দও।

প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সরকারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সমাবেশ প্রাণবন্ত ও বর্ণাঢ্য রূপ ধারণ করে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সময়: ১০:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশলিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মালদাপট্টিস্থ শহর কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মালদাপট্টি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে মডার্ন মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। মিছিল চলাকালে শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান। তিনি বলেন, “ছাত্রশিবিরকে ঘিরে নানা ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হলেও সত্যের পথে এবং ন্যায়ের সংগ্রামে ছাত্রশিবির সবসময় অটল থাকবে।” এছাড়াও বক্তব্য দেন শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা, জেলা উত্তর সভাপতি রাসেল রানা এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সেক্রেটারি শেখ রিয়াদ। তারা সমাবেশে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আলীসহ শহরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দও। প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সরকারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সমাবেশ প্রাণবন্ত ও বর্ণাঢ্য রূপ ধারণ করে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.