৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯
দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

লিটন আহম্মেদ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ মেশদাতুল ইসলাম মিশুক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। তিনি বলেন,
“সারা বিশ্বের প্রকৌশলীরা উপরে উঠতে চায়, অথচ আমাদের দেশের কিছু ডিগ্রি প্রকৌশলী নিজেদের নিচে নামাতে চায়। তারা বর্তমানে ৯ম গ্রেড থেকে নেমে এসে উপ-সহকারী প্রকৌশলীর ১০ম গ্রেডে যেতে চাইছে। অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কেবল ১০ম গ্রেডে আবেদন করার সুযোগ রয়েছে। ডিগ্রি প্রকৌশলীদের ১ম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে চাকরির সুযোগ রয়েছে। তাদের এ দাবি বাংলাদেশের মাটিতে কখনো পূর্ণ হবে না।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি সুশৃঙ্খলভাবে ও অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি আদায় অব্যাহত রাখার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল হুদা

সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ মিনারুল ইসলাম খান

সদস্য সচিব মো. শাহানুর রশিদ

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌঃ মো. সাজিউল ইসলাম সাজু

সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম

ডিইএব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মনজুর মুর্শেদ সুমন

এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন—
মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আদিব হোসেন, মোছা: রওশন আরা, মোছা: আতিকা রহমান তুলি, মোহাম্মদ তামিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকানিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মোছা: রওশন আরা ও কম্পিউটার বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মোছা: আতিকা রহমান তুলি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

সময়: ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
দিনাজপুরে কারিগরি ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিললিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ মেশদাতুল ইসলাম মিশুক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। তিনি বলেন, “সারা বিশ্বের প্রকৌশলীরা উপরে উঠতে চায়, অথচ আমাদের দেশের কিছু ডিগ্রি প্রকৌশলী নিজেদের নিচে নামাতে চায়। তারা বর্তমানে ৯ম গ্রেড থেকে নেমে এসে উপ-সহকারী প্রকৌশলীর ১০ম গ্রেডে যেতে চাইছে। অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কেবল ১০ম গ্রেডে আবেদন করার সুযোগ রয়েছে। ডিগ্রি প্রকৌশলীদের ১ম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে চাকরির সুযোগ রয়েছে। তাদের এ দাবি বাংলাদেশের মাটিতে কখনো পূর্ণ হবে না।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি সুশৃঙ্খলভাবে ও অহিংস আন্দোলনের মাধ্যমে দাবি আদায় অব্যাহত রাখার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল হুদা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ মিনারুল ইসলাম খান সদস্য সচিব মো. শাহানুর রশিদ আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌঃ মো. সাজিউল ইসলাম সাজু সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ডিইএব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মনজুর মুর্শেদ সুমন এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন— মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আদিব হোসেন, মোছা: রওশন আরা, মোছা: আতিকা রহমান তুলি, মোহাম্মদ তামিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকানিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মোছা: রওশন আরা ও কম্পিউটার বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মোছা: আতিকা রহমান তুলি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.