দিনাজপুরে জাগপার ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- সময়: ১১:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৩৫

লিটন আহম্মেদ
দিনাজপুর প্রতিনিধি
জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ ঘোষণা, এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দিনাজপুর জেলা জাগপার উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি বিকেলে বাহাদুর বাজার থেকে শুরু হয়ে লিলির মোড়, স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় বাহাদুর মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন —
জাগপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাহাবুব আলম ননী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল প্রধান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, জেলা জাগপার সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, জেলা যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ওয়াসির রহমান রাফি, জেলা মহিলা জাগপার সভাপতি রেনু বেগম প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের নিশ্চয়তার জন্য জাগপার ঘোষিত ৭ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














