৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৩৪
দিনাজপুরে বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি॥

দিনাজপুর জেলার বিএডিসি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং কর্মবিরতি পালিত হয়েছে। রোববার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা সদরের নসিপুরে বিএডিসি যুগ্ম মহাপরিচালক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কৃষি ফার্মে কর্মরত শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল এবং ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭’ বাস্তবায়নের দাবি জানান তারা। একইসঙ্গে দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে কাজ করা শ্রমিকদের নিয়মিত করে প্রতি মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—
দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফুজ্জামান বাবু, সহসভাপতি সুলতান আলী মঞ্জু ও মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মেনন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান বাবু ও মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন এবং নির্বাহী সদস্য মোঃ সোহেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত ও বঞ্চিত। আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

মানববন্ধন ও সমাবেশে দিনাজপুর জেলার বিএডিসি শ্রমিক ইউনিয়নের অধীনস্থ বিভিন্ন অফিস ইউনিয়নের শত শত শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

সময়: ০৪:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
দিনাজপুরে বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতিলিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুর জেলার বিএডিসি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং কর্মবিরতি পালিত হয়েছে। রোববার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা সদরের নসিপুরে বিএডিসি যুগ্ম মহাপরিচালক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কৃষি ফার্মে কর্মরত শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল এবং ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭’ বাস্তবায়নের দাবি জানান তারা। একইসঙ্গে দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে কাজ করা শ্রমিকদের নিয়মিত করে প্রতি মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফুজ্জামান বাবু, সহসভাপতি সুলতান আলী মঞ্জু ও মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মেনন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান বাবু ও মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন এবং নির্বাহী সদস্য মোঃ সোহেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত ও বঞ্চিত। আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।” মানববন্ধন ও সমাবেশে দিনাজপুর জেলার বিএডিসি শ্রমিক ইউনিয়নের অধীনস্থ বিভিন্ন অফিস ইউনিয়নের শত শত শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.