দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১
- সময়: ১০:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৫০

লিটন আহম্মেদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই ২০২৫, বুধবার, দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের হর্টিকালচার সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিএমসি দিনাজপুরের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান। রংপুর থেকে দিনাজপুরগামী “তৃপ্তি পরিবহন” নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের তাতিপাড়া মাশিমপুর এলাকার মৃত সলেমান আলীর পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান (৩১)। তার কাছ থেকে উদ্ধার হওয়া ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
ঘটনার পর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯ ধারায় মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














