দিনাজপুরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা
- সময়: ০৩:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ২১১
লিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের আলামিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারসহ এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না নিখোঁজ ছাত্রটির।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ মাহিম বাবু (১৫)। তিনি দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী গ্রামের মনজুরুল ইসলাম ও মৌসুমী আক্তারের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা।
পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। স্বজনরা গভীর উদ্বেগের মধ্যে দিন পার করছেন।
নিখোঁজ মাহিম বাবুর সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ নম্বর: ০১৭৪৬৯৫৭৭৩৯
📍 ঠিকানা: গ্রাম—পলাশবাড়ী, ডাকঘর—সারাঙ্গাই পলাশবাড়, থানা—বিরল, জেলা—দিনাজপুর।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবাই দ্রুত মাহিম বাবুর সন্ধান পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














