৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ৫৩
দিনাজপুরে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি॥

দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরিমপুর এলাকায় ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি মো. সেলিম বাবুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল ৩টার দিকে এলাকাবাসী তাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। ঘটনার দিন তার নিজ বাড়ির রাস্তায় চলাফেরার সময় কোমর ও হাতে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী তাকে আটকের পর থানায় খবর দেন।

এলাকাবাসীর দাবি, সেলিম বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

মাদকের ভয়াবহতা রোধে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুরে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সময়: ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
দিনাজপুরে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারলিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরিমপুর এলাকায় ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি মো. সেলিম বাবুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল ৩টার দিকে এলাকাবাসী তাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। ঘটনার দিন তার নিজ বাড়ির রাস্তায় চলাফেরার সময় কোমর ও হাতে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী তাকে আটকের পর থানায় খবর দেন। এলাকাবাসীর দাবি, সেলিম বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান। মাদকের ভয়াবহতা রোধে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.