৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-২ আসনে পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির মানববন্ধন ও সড়ক অবরোধ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৩৭
দিনাজপুর-২ আসনে পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির মানববন্ধন ও সড়ক অবরোধ

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন জোরদার হয়েছে। মনোনয়ন বাতিলের দাবিতে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বোচাগঞ্জ সড়কের কাঞ্চন মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একপর্যায়ে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এসময় কয়েকশ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করেছেন, যিনি অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয়। তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় খালিদ মাহমুদ চৌধুরীর ভারতে পালাতে সহযোগিতা করেছিলেন পিনাক চৌধুরী।

বক্তারা বলেন, মনোনয়ন ঘোষণার পরও পিনাক চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হলে দলের সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন হবে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য দ্রুত তার মনোনয়ন বাতিলের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি হামিদুর রহমান,
বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম,
বিএনপি নেতা মমিনুল ইসলাম ও আব্দুল হাকিম।

এসময় বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দিনাজপুর-২ আসনে পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির মানববন্ধন ও সড়ক অবরোধ

সময়: ০২:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
দিনাজপুর-২ আসনে পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির মানববন্ধন ও সড়ক অবরোধলিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন জোরদার হয়েছে। মনোনয়ন বাতিলের দাবিতে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বোচাগঞ্জ সড়কের কাঞ্চন মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এসময় কয়েকশ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করেছেন, যিনি অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয়। তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় খালিদ মাহমুদ চৌধুরীর ভারতে পালাতে সহযোগিতা করেছিলেন পিনাক চৌধুরী। বক্তারা বলেন, মনোনয়ন ঘোষণার পরও পিনাক চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হলে দলের সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন হবে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য দ্রুত তার মনোনয়ন বাতিলের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা মমিনুল ইসলাম ও আব্দুল হাকিম। এসময় বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.