নোটিশ :
দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব দৃষ্টি দিবস পালন
জনসংযোগ ডেস্ক
- সময়: ১২:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৭২
রংপুর: “চোখের যত্ন সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার মাধ্যমে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল (DECF) তার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব দৃষ্টি দিবস পালন করেছে।
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ২০২৫) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক রেলি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় বক্তারা গত সতেরো বছর ধরে হাসপাতালটির সেবার সাফল্য তুলে ধরেন এবং অন্ধত্ব প্রতিরোধে নিয়মিত চক্ষু পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা বলেন, সঠিক সময়ে ব্যবস্থা নিলে বেশিরভাগ দৃষ্টিশক্তিজনিত সমস্যা সমাধান করা সম্ভব।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














